spot_img
spot_img

ফিলিস্তিনকে সামরিক সহযোগিতা দিতে আগ্রহী রাশিয়া

ফিলিস্তিনে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এমনকি স্বাধীন রাষ্ট্রের আন্দোলনকে তারা সবসময় সমর্থন দিয়ে আসছে বলেও জানিয়েছে।

বুধবার (১৮ আগস্ট) মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এরই মধ্যে ফিলিস্তিনের জাতীয় নিরাপত্তা বাহিনীর কমান্ডার নিদাল আবু দুখানের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আলেক্সান্ডার ফোমিন।

গত মঙ্গলবার (১৬ আগস্ট) রাশিয়ার ‘আর্মি- টু থাউজেন্ড টোয়েন্টি টু ফোরাম’-এর সাইডলাইনে ছিল তাদের দ্বিপক্ষীয় বৈঠক।

আগে থেকেই ফিলিস্তিনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে রাশিয়া এবং ইউক্রেনে চালানো সামরিক অভিযান কেন্দ্র করে ইসরাইলের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে রাশিয়ার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ