কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন নিহত ও ৩জন হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব পাওয়ার হাউজ হরিজন পল্লীতে সৌর বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হরিজন পল্লীতে সড়কের পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভেতরে বসানোর কাজ চলছিল। এ সময় খুঁটি বিদ্যুতের মেইন তারে লেগে স্পৃষ্ট হয়। এতে ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী স্বপন হরিজন বলেন, দুপুরে রাস্তার পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি সরিয়ে বাড়ির ভেতরে নেওয়ার হচ্ছিল। খুঁটিটি হেলে বিদ্যুতের মেইন তারে পড়ে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা যায়।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট তিনজনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এ ঘটনায় যদি কারও ত্রুটি বা দোষ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











