spot_img
spot_img

নরসিংদীতে পুলিশ-বিএনপির ধাওয়া-পাল্টাধাওয়া, গুলিবিদ্ধ ২৭

নরসিংদীর মনোহরদীতে বিএনপি ও পুলিশের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ২৭ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ বিএনপির সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুলের।

রোববার (২৮ আগস্ট) দুপুরে মনোহরদী উপজেলার হাফিজপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, বিএনপির মিছিলে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে তাদের ২৭ নেতাকর্মী গুলিবিদ্ধসহ ৩৮ জন আহত হয়েছেন।

তবে পুলিশের দাবি, বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেন। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের লাঠিচার্জ করে পুলিশ।

চোখে গুলি লাগা বিএনপির দুই সমর্থককে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের কিশোরগঞ্জের ভাগলপুর শিবপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ