রাশিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৯ হাজার ৬৫৮ জন কোভিড-১৯ আক্রান্ত ও একই সময়ে ৭৭ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) করোনাভাইরাস সংকট বিরোধী কেন্দ্র এ তথ্য জানিয়েহে।
গত একদিনে রাশিয়ায় কোভিড মুক্ত হয়েছে ২৪ হাজার ৮৯০ জন, এ নিয়ে কোভিডমুক্ত লোকের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৫২ হাজার ৮৫১ জন। একদিন আগে করোনা মুক্ত হয়েছে ২৮ হাজার ২২৩ জন।
মস্কোর গত একদিনে কোভিড আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৫৭ জন, একদিন আগে এই সংখ্যা ছিল ৬ হাজার ৪৫১ জন। এ নিয়ে মস্কোয় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ লাখ ১৬ হাজার ১৮২ জন।
সূত্র: বাসস











