spot_img
spot_img

গভীর রাতে আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ

গভীর রাতে ঝিনাইদহে আওয়ামী লীগের অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়নের ডাকবাংলা ত্রিমোহনী বাজারে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কিভাবে আগুন দেওয়া হয়েছে বা অন্য কোনওভাবে আগুন লেগেছে কি না সেটা আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। তাছাড়া ফায়ার সার্ভিস এর মাধ্যমেও পরীক্ষা করা হবে এখানে কোনও দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে কি না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ