আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে খুলনায় মানববন্ধন করেছে বিএনপি। তবে পুলিশের বাধার মুখে মাত্র ১০ মিনিটে মানববন্ধন শেষ করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছিল মহানগর ও জেলা বিএনপি।
দলীয় নেতাদের সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকেই পুলিশ বিএনপি অফিসের আশপাশে অবস্থান নেয় এবং সড়কের উপর কাউকে অবস্থান করতে বাধা দেয়।
পরে বেলা সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের নিচে বিএনপির কর্মীরা জড়ো হতে থাকেন। পুলিশ এই সময় তৎপর হয়ে ওঠে। পুলিশের চাপের মুখে মাত্র ১০ মিনিট নেতাকর্মীরা বক্তব্য দিয়ে বিএনপি কার্যালয়ের দোতলায় উঠে যান।











