spot_img
spot_img

বজ্রপাতে নেত্রকোনার হাওরে জেলের মৃত্যু

নেত্রকোনায় বজ্রপাতে আমিনুল ইসলাম (৩৪) নামে এক জেলে মারা গেছেন।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার জৈনপুরের হরিপুর গ্রামের পেকলির হাওরে এ ঘটনা ঘটে।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) মো. মোশতানির বিল্লাহ সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, হরিপুর গ্রামের পেকলির হাওরে বিলের মাছ সংরক্ষণের জন্য অভয়ারণ্য মেরামত (কাটা) দিতে গেলে বজ্রপাত পড়ে আহত হন। পরে এলাকবাসী উদ্ধার করে পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ