রাজধানীর কামরাঙ্গীরচরে ঢাকা প্লাইউড নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৩১ আগস্ট) বেলা দেড়টার দিকে জামিয়া নূরিয়ার সামনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জামিয়া নূরিয়ার শিক্ষক মাওলানা মুজিবুর রহমান হামিদী জানান, যোহরে্র নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মাদরাসার সামনে অবস্থিত কারখানা ঢাকা প্লাইউডে আগুন দেখতে পাই। তৎক্ষণাৎ মাদরাসার পানির লাইন থেকে পাইপের সাহায্যে ও মাদরাসার হাউজ থেকে বালতি ভরে পানি দিয়ে আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে আসে ছাত্ররা। পরবর্তিতে ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। মাদরাসার ছাত্ররা তৎক্ষণাৎ চেষ্টা না চালালে আগুন আরও ভয়াবহ রূপ নিতো।











