বগুড়ায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত ও ৩-৪টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে নন্দীগ্রা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুই দলের কর্মসূচির কারণে সকাল থেকেই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দুপুরের পর উত্তেজনা বাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।











