কলম্বিয়ায় ভয়াবহ বিস্ফোরক হামলায় আট পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দেশটির সান লুইস অঞ্চলে এ হামলার ঘটনার ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি এ হামলাকে তার সময়কার সবচেয়ে বড় ধরনের হামলা বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, এসব হামলা দেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্পষ্ট অন্তর্ঘাত। আমি কর্তৃপক্ষকে এ ঘটনা তদন্তের জন্য সরেজমিনে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছি। এ হামলার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি প্রেসিডেন্ট পেট্রো।
সূত্র- এনডিটিভি।











