spot_img
spot_img

অনির্দিষ্টকালের জন্য ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

অনির্দিষ্টকালের জন্য ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।

শুক্রবার (২ সেপ্টেম্বর) গ্যাসপ্রম প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গ্যাসপ্রম বলেছে, পাইপলাইনে যুক্তিগত সমস্যার কারণে নর্ড স্টিমের মাধ্যমে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করা হয়েছে এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পাইপ লাইনের মেরামতের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ শুরু করা যাবে না।

জি সেভেন যেদিন রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করে দেয়ার ব্যাপারে কাজ করছে বলে ঘোষণা দিয়েছে সেই দিনই রাশিয়ার পক্ষ থেকে সরবরাহ বন্ধ করার মেয়াদ বাড়ানো হলো।

সম্প্রতি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, পাইপলাইনের মেরামত কাজ করার মত প্রয়োজনীয় যন্ত্রাংশ নেই। এই মুহূর্তে একটি মাত্র টারবাইন চালু রয়েছে বলেও তিনি জানান।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ