spot_img
spot_img

রাশিয়া সফরে যাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লায়াং

আগামী সপ্তাহে রাশিয়া সফর করবেন মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লায়াং।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, রাশিয়ার ভ্লাদিভোস্টকে অনুষ্ঠিতব্য ইষ্টার্ন ইকনোমিক ফোরামে যোগ দেবেন মিয়ানমারের জান্তা প্রধান। জানা যায়, চীন, ভারত, কাজাখস্তান, জাপানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা এই ফোরামে অংশ নেবেন।

মিয়ানমারের সামরিক জান্তা প্রধান দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার এবং বন্ধুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক এবং সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

গেল বছরের ফেব্রুয়ারিতে অং সান সূ চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারের ওপর পশ্চিমারা নিষেধাজ্ঞা আরোপ করে এবং এরপর থেকেই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।

সূত্র : রয়টার্স
spot_img
spot_img
spot_img

সর্বশেষ