spot_img
spot_img

বাইডেনকে রাষ্ট্রের শত্রু বললেন ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে দেশের শত্রু আখ্যায়িত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (৩ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ায় এক সমাবেশে এই কথা বলেন তিনি।

আজ রবিবার (৪ সেপ্টেম্বর) বার্তাসংস্থা এএফপির খবরে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে নিজের উত্তরসূরি জো বাইডেনকে রাষ্ট্রের শত্রু হিসেবে আখ্যায়িত করেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গত মাসে তার ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের অভিযানের নিন্দাও জানান তিনি।

ট্রাম্প বলেন, আমেরিকান স্বাধীনতার বিরুদ্ধে বাস্তব হুমকির প্রাণবন্ত উদাহরণ হচ্ছে কয়েক সপ্তাহ আগের এই ঘটনা। এসময় আমরা আমেরিকার ইতিহাসে যেকোনো প্রশাসনের অধীনে ক্ষমতার সবচেয়ে মর্মান্তিক অপব্যবহারের সাক্ষী হয়েছি, এটি আপনারাও দেখেছেন।

তিনি আরও বলেন, গণতন্ত্রের বিপদ এসেছে উগ্রপন্থী বামদের কাছ থেকে, ডানপন্থীদের কাছ থেকে নয়।

সূত্র : এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ