spot_img
spot_img

অভিবাসন প্রত্যাশী প্রায় ১৯০ জনকে উদ্ধার করেছে ফ্রান্স

চ্যানেল পাড়ি দেয়ার চেষ্টাকালে ফ্রান্স প্রায় ১৯০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল এবং ফ্রান্সের উত্তরাঞ্চলীয় জলসীমা থেকে তাদের উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার নৌ-টহল বাহিনী ৬০ জনকে এবং পরে আরো ৫০ জনকে উদ্ধার করে।
এছাড়া ফ্রান্সের আধাসামরিক বাহিনী প্রথমে ৪৭ জন এবং পরে আরো ২৯ জনকে উদ্ধার করে।

বিবৃতিতে আরো বলা হয়, ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে প্রায় ১৯০ জনকে উদ্ধার করা হয়েছে।

ফান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, চলতি বছর ১লা জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত ২০ হাজার লোক চ্যানেল পাড়ি দেয়ার উদ্যোগ নেয়। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৮ শতাংশ বেশি।

উল্লেখ্য, হাতে বানানো নৌকা নিয়ে বিপদজনক চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা দিনদনই বাড়ছে। কর্তৃপক্ষ নিরপত্তা জোরদারে করে তা ঠেকানোরও চেষ্টা করছে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ