spot_img
spot_img

আরও এক ফিলিস্তিনি যুবককে গুলি করে শহীদ করলো ইসরাইলী বাহিনী

১৯ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবককে গুলি করে শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী। নিহত যুবকের নাম তাহের মোহাম্মদ জাকারনেহ।

সোমবার (৫ সেপ্টেম্বর) জেনিন শহরের দক্ষিণে কাবাতিয়া শহরে তাঁকে গুলি করে শহীদ করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও জানানো হয়, সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত পশ্চিম তীরে প্রায় প্রতিদিনই অভিযান চালিয়েছে সন্ত্রাসবাদী ইসরাইলী বাহিনী। এ সময় দখলদার ইসরাইলের গুলিতে আরও একজন ফিলিস্তিনি আহত হয়। তাছাড়া বেশ কয়েকজন ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায় ইসরাইলী বাহিনী।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
spot_img
spot_img
spot_img

সর্বশেষ