spot_img
spot_img

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্প, নিহত ৭

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৭জন নিহত হয়েছেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পের পর সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে পাহাড়ের ভূমিধসের কারণে ঘরবাড়ির গুরুতর ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। এছাড়া একই প্রদেশের কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার (২৬ মাইল) দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে ৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এর বাইরে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ