spot_img

জাতীয় পার্টি আর আওয়ামী লীগ জোটে নেই : জি এম কাদের

জাপার চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টির আর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে নেই।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মেলনে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, যেদিন থেকে আমরা বিরোধী দল হিসেবে কাজ করছি, সেদিন থেকেই আমরা আর আওয়ামী লীগে নেই, জোটে নেই।

তিনি বলেন, আমরা একসঙ্গে নির্বাচন করেছি। বন্ধুত্বপূর্ণভাবে কাজ করেছি। আমাদের একটা ভালো সম্পর্ক ছিল, এখনও কিছুটা আছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে ভালো কাজ করে, তাহলেই আমরা তাদের সঙ্গে থাকব, যেমনটি ছিলাম। জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেললে ভবিষ্যতে আমরা তাদের সঙ্গে না-ও থাকতে পারি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ