বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দেশে নয়টি নিত্যপণ্যের দাম সাত দিনের মধ্যে ঠিক করে দেওয়া হবে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রায় সব দেশেই তেলসহ দ্রব্যমূল্যের দাম বাড়ছে। তাই দেশেও বাড়ছে। তবে বর্তমান পরিস্থিতিতে মালিকরা যে পরিমান লাভ করছেন, শ্রমিকরা তার ন্যায্য পাচ্ছে কিনা সে বিষয়টি গবেষণা করে দেখার আহ্বান জানান তিনি।











