তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লাীগ ২০১৮ সাল থেকেই জাতীয় পার্টির সাথে নেই।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এর আগে এদিন সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি (জাপা) নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
তিনি বলেন, কিছু সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকবে কি-না। আমি স্পষ্ট করে বলতে চাই, জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে নেই।










