spot_img

সরকার রাষ্ট্র ব্যবস্থাকে দলীয়করণ করে ভাগ করে ফেলেছে : ফখরুল ইসলাম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রাষ্ট্র ব্যবস্থাকে দলীয়করণ করে ভাগ করে ফেলেছে।

তিনি বলেন, আমি মাঝে মধ্যে বলি যে, এটা একটা নষ্ট সময়। সব কিছুকে এরা (সরকার) নষ্ট করে ফেলছে। মিথ্যাচার, ভ্রষ্টাচার, দুর্নীতি এমন একটা জায়গা নেই যে, দেশটাকে বের করে আনার কোনো প্রচেষ্টা চালাচ্ছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার গোটা জাতি গত ১২/১৫ বছরে বিভক্ত করে ফেলেছে। এমন একটা জায়গা পাবেন না সেখানে আপনি দেখবেন যে, বিভক্তি নেই। সবখানে এই আওয়ামী লীগ আর বাকী সব বিরোধী এই একটা ভাগ তিনি করে ফেলেছেন।

তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনটাই কেমন যেন নষ্ট হয়ে গেছে একদম, কুলষিত হয়ে গেছে। কোথায় ভালো জিনিস আছে বলেন। আজকে এটা তো সত্য কথা যে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোটা-এটা ভেঙ্গে পড়েছে, ভঙ্গুর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ