spot_img
spot_img

ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি

উজানের ঢলে মুহুরী নদীতে পানি প্রবাহ বৃদ্ধি পেয়ে ফেনীর ফুলগাজীতে দুই স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপবিভাগীয় প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, মুহুরী নদীর পানি বিপদসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

তিনি জানান, নদীর পানি বিপদসীমার নিচে এলে বাঁধের ভাঙা অংশ সংস্কারের কাজ করা হবে।

স্থানীয়রা জানায়, পাহাড়ি ঢল এবং গত কয়েককদিনের টানা বর্ষণে মুহুরী নদীতে পানি বেড়েছে। এতে ফুলগাজীর দক্ষিণ দৌলতপুর ও উত্তর দৌলতপুর গ্রামে মুহুরী-কহুয়া বাঁধের দুটি স্থানে এ ভাঙ্গন দেখা দিয়ে ছ। ফলে মানুষের ঘরবাড়ি এবং একাধিক মাছের ঘের পানিতে ভেসে যায়। এর আগে গত ২০ জুন চারটি স্থানে ভাঙনের ফলে ২০ টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছিলো।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, গতরাতে ফুলগাজী বাজারে পানি ঢুকে দোকানপাটের মালামালের ক্ষয় ক্ষতি হয়।

সূত্র: বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ