এস এম সাইফুল ইসলাম
ফেনীতে সড়ক দুর্ঘটনায় তিন এসএসসি পরীক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছে।
গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১.২০ মিনিটে ফেনী সদর উপজেলার ফাজিলপুর আলী নগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে প্রাথমিকভাবে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৫জন এস এস সি পরীক্ষার্থী নিহতের খবর ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে ফাজিলপুর হাইওয়ে থানার ওসি মুহাম্মাদ রাশেদ চৌধুরী ইনসাফকে জানান, নিহতের খবরটি সম্পুর্ণ গুজব।
তিনি জানান, গতকাল দুপুরে পরীক্ষার পর আনুমানিক ১.২০ মিনিটে ফেনী সদর উপজেলার ফাজিলপুর আলী নগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় তিনজন পরীক্ষার্থী ও সিএনজি ড্রাইভারসহ একজন অভিভাবক আহত হয়েছে। পরবর্তীতে তাদেরকে প্রাথমিকভাবে ফেনি সদর হাসপাতালে ভর্তি করা হলে ড্রাইভার ব্যাতিত বাকী চা ৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়। এখন পর্যন্ত নিহতের কোনো ঘটনা ঘটেনি।
আহতরা হলেন, এসএসসি পরীক্ষার্থী আলমাস উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, জহির উদ্দিন, আহত শিক্ষার্থী আলমাসের মা হাসিনা আক্তার এবং অটোরিকশা চালক আনোয়ার হোসেন।











