spot_img
spot_img

করতোয়া নদী থেকে আরও ১১ জনের লাশ উদ্ধার; মোট মৃতের সংখ্যা ৩৫

পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটের করতোয়া নদীতে নৌকা ডুবিতে মৃত আরও ১১ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) বোদা থানার অফিসার-ইন-চার্জ সুজয় কুমার রায় ১১ জনের মৃত দেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নদীতে আরও লাশ থাকতে পারে এমন অনুমান করে ওসি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের সংকারের জন্য ২০ হাজার টাকা ও আহতের ১০ হাজার টাকা প্রদান করেছেন। যাদের পরিচয় পাওয়া গেছে তাদের লাশগুলো পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে মর্মে জেলা প্রশাসক জানান ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ