spot_img
spot_img

পঞ্চগড়ে নৌকা ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪১; নিখোঁজ প্রায় অর্ধশত

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে প্রায় অর্ধশত মানুষ।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অ‌ফিসার তুষার কা‌ন্তি রায় বলেন, ভোর ৬টা থেকে রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহীর তিনটি ডুবুরি ইউ‌নিট উদ্ধার কাজ করছে। ৩০ কিলোমিটার পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। অতীত অ‌ভিজ্ঞতা ও নদীর প্রবাহ দে‌খে ম‌নে হ‌চ্ছে, ভুক্ত‌ভোগী‌দের কেউ দুর্ঘটনাস্থ‌লে নেই। তারপরও প্রত্যেক ভুক্ত‌ভোগী‌কে উদ্ধা‌রে আমা‌দের চেষ্টা অব্যাহত থাক‌বে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে মহালয়া দেখতে আউলিয়া ঘাট থেকে বদশ্বেরী ঘাটে যাচ্ছিল নৌকাটি। নৌকায় ১০০ জনেরও বেশি যাত্রী ছিল। যাত্রার শুরুতেই নৌকাটি দুলতে থাকে। দুলতে দুলতে নদীর মাঝে গিয়ে নৌকাটি ডুবে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ