ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী ও বেসামরিক ইহুদীদের হামলায় চলতি বছরে দখলকৃত পশ্চিম তীর ও জেরুসালেমে ১০০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন৷
শনিবার (২ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি আরও জানায়, ২০২২ সালের প্রথম ১০ মাসেই ১০০ জনেরও বেশি প্রাণ হারানোর মাধ্যমে, ২০১৫ সালের পর ইসরাইলী দখলদারদের হামলায় ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনার রেকর্ড
এটি।
এদিকে এ বছর ফিলিস্তিনিদের ওপর ইসরাইলী বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো৷ কিন্তু তা স্বত্ত্বেও নিজেদের ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে ইসরাইল৷
সূত্র: বিবিসি











