spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (৩ অক্টোবর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিন হাজার ৪০২ পিস ইয়াবা, ১১০ কেজি ৭৩ গ্রাম গাঁজা, ১৪ গ্রাম হেরোইন ও ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ