spot_img
spot_img

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩; আহত ১০

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত ও আহত হয়েছেন আরো ১০ জন।

সোমবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে কামারখন্দে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঝাঐল ওভারব্রিজ এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মাইক্রোবাসটি ওভারব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ