spot_img
spot_img

চুয়াডাঙ্গার জীবননগরে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আবু বকর সিদ্দিক

চুয়াডাঙ্গা জেলার জীবননগরে মায়ের কোল থেকে ছিঁটকে পড়ে আট মাসের শিশু আব্দুর রহমানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মায়ের অবস্থাও আশঙ্কাজনক।

বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার দত্তনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সুত্র জানা গেছে, জীবননগর শহরের শাপলাকলি পাড়ার রুবেল হোসেনের স্ত্রী শান্তা খাতুন (২০) বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে শিশু আব্দুর রহমানকে নিয়ে পাখি ভ্যান যোগে বাবার বাড়ী পুরাতন তেতুলিয়ায় যাচ্ছিলেন। পথেই হঠাৎ জনৈক হাতেম আলীর চাতাল সংলগ্ন রাস্তায় ভ্যানের একটি চাকা খুলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সাথে ধাক্কা লাগে। এসময় গৃহবধু শান্তা ও তার ছেলে আব্দুর রহমান রাস্তায় ছিঁটকে পড়ে। এতে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। পরবর্তিতে পথচারিরা মা ও শিশুকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুর রহমানকে মৃত ঘোষনা করেন।

এবিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ