spot_img
spot_img

বাংলাদেশের অভ্যন্তরে ঘাস কাটার সময় যুবককে গুলি করলো বিএসএফ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঘাস কাটার সময় এক যুবককে গুলি করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকালে উপজেলার ধর্মগড় সীমান্তের ৩৭৩নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম জানান, শাহানাবাদ গ্রামের ইউসুফ আলীসহ তিন যুবক মঙ্গলবার বিকালে ধর্মগড় সীমান্তে ৩৭৩নং পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ঘাস কাটতে যান। এ সময় ভারতীয় সীমান্তের ডাঙ্গীপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ইউসুফ আলী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

তিনি জানান, ইউসুফকে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি জটিলতা এড়াতে অপর দু’জন গা-ঢাকা দেওয়ায় তাদের নাম জানা সম্ভব হয়নি।

রানীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ