spot_img
spot_img

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাচ্ছেন আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার টুঙ্গিপাড়া আসছেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরকে নির্বিঘ্ন করতে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতিমূলক কাজ শেষ করা হয়েছে। তাঁদের আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানারও আসার কথা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ