spot_img
spot_img

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জানালেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, আগামী বছরের (২০১৩) শেষ প্রান্তিক বা ২০২৪ সালের শুরুতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জেলা পরিষদ ও অন্যান্য নির্বাচন নিয়ে ৬৪ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে বৈঠকে এ কথা জানান সিইসি।

সিইসি বলেন, আপনারা রাষ্ট্রের মূল প্রশাসনিক ইউনিট, জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। পদাধিকারবলে আপনারা জনগণের কাছে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার ও স্থানীয় সরকার গঠনের গুরুত্ব আপনারা নিশ্চয়ই অনুধাবন করে থাকেন।

তিনি বলেন, সংবিধান ও বিভিন্ন আইন অনুযায়ী নির্বাচন বছর ধরেই একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন পাঁচ বছর অন্তর অন্তর হয়ে থাকলেও স্থানীয় সরকার বিষয়ক বিভিন্ন নির্বাচন বছর ধরেই, কোনো না কোনো কারণে চলমান থাকে।

এসময় সিইসি কাজী হাবিবুল আউয়াল দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য সব নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে তাদের আইনগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ