spot_img
spot_img

বর্তমান সরকার কাউকে বিনা বিচারে হত্যা করে না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বর্তমান সরকার কাউকে বিনা বিচারে হত্যা করে না। কাউকে গুমও করে না। কখনো একটা ঘটনা ঘটলে আমাদের মিডিয়া এটা নিয়ে হইচই শুরু করে দেয়। এটা ঠিক নয়। বিদেশে বিচারবহির্ভূত হত্যা অসংখ্য ঘটে। আমাদের মিডিয়া এটা নিয়ে সরব হয় না। বিদেশিদের কাছে যায় আমাদের নিজেদের সমস্যা বলতে।

শনিবার (৮ অক্টোবরো) সিলেট সদর উপজেলার সাহেবেরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় না, দেশে কোনো লোক খুন-গুম হোক। সব দেশেই খুন-গুমের ঘটনা ঘটে, এর জন্য সরকার দায়ী নয়। বরং যারা খুন-গুমের ঘটনা ঘটায় তাদের শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট থাকে।

তিনি বলেন, সিলেটের মানুষ বিদেশমুখী। শিক্ষাক্ষেত্রে সিলেট অনেকটা পিছিয়ে রয়েছে। ওদিকে আমাদের গুরুত্ব দিতে হবে। যদি শিক্ষাগ্রহণ করে বিদেশে যান তাহলে আমদের অর্থনীতির উন্নয়ন হবে। তাই আমাদের সবাইকে শিক্ষাক্ষেত্রে নজর দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ