spot_img
spot_img

কাঁচপুর সেতুতে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছে।

রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল কাঁচপুর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, ছয়জন যাত্রী নিয়ে উল্টো পথে অটোরিকশাটি সেতু পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। একইসঙ্গে মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নুরুউদ্দিন মিয়া মারা যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ