রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এক হাজার ৯৬৪ পিস ইয়াবা, ৮ কেজি ৭৬০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ২৬ গ্রাম হেরোইন, ১৯০ বোতল ফেন্সিডিল ও ৬২টি ইনজেকশন উদ্ধার করা হয়।











