spot_img

সরকারের মদিনার সনদে দেশ চালানোর ওয়াদা ছিল ধোকা: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী নীতি ও আদর্শের আলোকে দেশ পরিচালিত না হওয়ায় রাজনৈতিক নিপীড়ন থামছে না। বিনা ভোটের বর্তমান সরকারও ২০০৮ সালে তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিলো তারা ক্ষমতায় গেলে মদিনার সনদ অনুযায়ী দেশ পরিচালনা করবে। কিন্তু তাদের সেই ওয়াদা ধোকায় পরিণত হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ‘ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন সম্ভব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ইসলামের নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালিত না হওয়ায় দেশ এখন দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে। সর্বত্র দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের ছড়াছড়ি। এমতাবস্থায় একটি উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়।

তিনি বলেন, আগামী নির্বাচনে একজন আল্লাহভীরু নেতা নির্বাচনের মাধ্যমে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতিতে আকুন্ঠ নিমজ্জিত। দেশের টাকা বিদেশে পাচারে বর্তমান সরকার অতীতেরর সকল রেকর্ড ভঙ্গ করেছে। ক্ষমতাসীন সরকারের মন্ত্রী-এমপি এবং দলীয় নেতাকর্মীরা দুর্নীতি করছে, বিদেশে টাকা পাচার করছে। সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচার করার পর তাদের একাউন্ট তলব করা হয় না। যারা দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করে, যারা পরিচ্ছন্ন রাজনীতি করে, তাদের ব্যাংক একাউন্ট তলবের মানে হলো নিপীড়নমূলক রাজনৈতিক অপকৌশল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ