spot_img
spot_img

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় দুই রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজারের উখিয়ায় তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় দুই রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে তাজনিমার খোলা ক্যাম্প ১৯ এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি দুর্বৃত্ত দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে দুইজন রোহিঙ্গা নেতাকে কোপায়। এতে ঘটনাস্থলে সাবমাঝি ইউনুস মারা যান এবং আহত হেডমাঝি আনোয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে মারা যান।

পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, দুষ্কৃতিকারীরা সংখ্যায় ১৫-২০ জন ছিল। ঘটনার পরপরই ঘটনাস্থলে এপিবিএনের ফোর্স মোতায়েন করা হয়েছে। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ