spot_img
spot_img

কমলাপুর রেলস্টেশনে ছয় দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ছয় দফা দাবিতে বিক্ষোভ করছে রেলের শ্রমিকরা।

রোববার (১৬ অক্টোবর) সকাল থেকে রেল শ্রমিকরা বিক্ষোভ করছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস।

তিনি বলেন, বিক্ষোভ এখনও চলছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।

আন্দোলনকারীদের ছয় দফা দাবিগুলো হলো

১. বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করতে হবে।

২. নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো ৪র্থ শ্রেণির কর্মচারীদের ৮ম শ্রেণি পাস বহাল রাখতে হবে।

৩. আউটসোর্সিং খাত বাতিল করে অস্থায়ী খাত চালু রাখতে হবে।

৪. কর্মচারীদের সব বকেয়া বেতন অতি দ্রুত পরিশোধ করতে হবে।

৫. অস্থায়ী কর্মচারীদের ক্ষমতার বলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা যাবে না।

৬. রেলওয়েতে প্রচলিত আইনানুযায়ী দৈনিক ৮ ঘণ্টা ডিউটি নির্ধারণ করতে হবে এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ