আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ষড়যন্ত্র করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আওয়ামী লীগ সুদূরপ্রসারী চিন্তা করে তাদের ঘোষণা অনুযায়ী ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে নীলনকশা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।
আজ রোববার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ শক্তি প্রয়োগ করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বৃটিশ ও পাকিস্তান আমলের দুঃশাসনকে আওয়ামী লীগ ছাড়িয়ে গেছে।
বিআরটি প্রকল্প সরকারের গলার কাঁটা এমন বক্তব্য দেওয়ার আগে ওবায়দুল কাদেরের পদত্যাগ করা উচিৎ ছিলো বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।










