মাহবুবুল মান্নান
চট্টগ্রাম জেলার পটিয়া প্রাইভেট মাদরাসা এসোসিয়েশন ও বায়তুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় প্রথম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকালে ০৮টায় শুরু হয়ে বাদ মাগরিব বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মাধ্যমে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন চন্দনাইশ মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা রহমতুল্লাহ,
জামিয়া পটিয়ার আরবী সাহিত্য বিভাগের প্রধান মাওলানা মুহসিন, জামিয়া পটিয়ার শিক্ষক মুফতী সুহাইল ও পটিয়া বায়তুশ শরফ জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা সরওয়ার রাশিদী।
জামিয়া পটিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আবু তাহের নদবী হাফেজে কুরআনের মর্যাদা বয়ান করতে গিয়ে বলেন, কোরআন সর্বশেষ ঐশী গ্রন্থ। আল্লাহ তায়ালা কুরআনকে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য মনোনীত করেছেন। এবং পৃথিবীর শেষদিন পর্যন্ত রক্ষার অঙ্গীকার করেছেন। একাধিক আয়াত ও হাদিস দ্বারা কোরআনের ধারক ও বাহক হাফেজদের বিশেষ মর্যাদা প্রমাণিত হয়। যেমন, হাফেজে কোরআনরা সর্বশ্রেষ্ঠ বাণী কোরআনের ধারক। হাফেজদের অন্তরে কোরআন সংরক্ষণ আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। কেননা পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ এভাবে সংরক্ষণের নজির নেই।
সংস্থার সভাপতি হাফেজ রফিক বিন হোসাইন সভাপতির বক্তব্যে বলেন, সুললিত কণ্ঠে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা পটিয়ায় প্রাথমিকভাবে ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা’ শুরু করেছি।এবং এর ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
বায়তুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা আজিজুল হক বিন আব্দুল্লাহ জানিয়েছেন পটিয়া উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ৬২টি মাদরাসা থেকে আবেদনকৃত মাদরাসা থেকে পরিচালনা বোর্ড ৪৪ টি প্রতিষ্টানকে সিলেক্ট করে।
এতে ১ম ( ক) গ্রুপে ১১৯ জন এবং ২য় (খ) গ্রুপে ৮০ জন,সর্বমোট ১৯৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। মেধা তালিকা অধিকার করে পুরস্কৃত হয়েছেন ১ম গ্রুপে ৪৭ জন এবং ২য় গ্রুপে ৪৭ জন। প্রতি গ্রুপের ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীদের ক্রেষ্ট, সনদ ও বই পুরস্কৃত করা হয়েছে।।
পরে খরনা ইস্কান্দারিয়া মাদরাসার পরিচালক মাওলানা ইমতিয়াজ হোসাইন এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সংস্থার সভাপতি মাওলানা হাফেজ রফিক বিন হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আবু তাহের নদবী, বিশেষ মেহমান ছিলেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সিনিয়ার মুহাদ্দিস হাফেজ মাওলানা জাকারিয়া আল আজহারী।











