spot_img
spot_img

মন্দিরের পুরনো মূর্তি বিসর্জন দিতে গিয়ে নিহত ২

জয়পুরহাটে মূর্তি বিসর্জন দিতে গিয়ে ২জন নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও নিখোঁজ পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে জয়পুরহাট সদরের বেল কলোনি কালী মন্দিরের পুরনো মূর্তি বিসর্জন দিতে আসেন ৭-৮ জন কিশোর ও যুবক। এ সময় ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাটে বিসর্জন দেওয়া শেষে তারা নদীতে গোসল করছিল। নদীর গভীরতা বেশি থাকায় সাঁতার না জানায় দুজন নিখোঁজ হয়ে যায়। পরে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্য ও রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল গভীর রাত অবধি উদ্ধার কার্যক্রম পরিচালনা করলেও তাদের পাওয়া যায়নি। এদিকে বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর বলেন, জয়পুরহাট জেলায় একজনও ডুবুরি নেই। যদি আজ একজন ডুবুরি থাকতো তাহলে ওই দুজনের লাশ আরও আগেই উদ্ধার করা সম্ভব হতো।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী জানান, বৃহস্পতিবার সকালে ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ