ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে একজন সেটলারকে। ১৯৬৭ সালে পশ্চিম তীর দখলের পর ইসরাইল এই প্রথম কোনো সেটলারকে বাহিনী প্রধানের দায়িত্ব দিলো।
আজ সোমবার ( ২৪ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সূত্রে এই তথ্য জানা যায়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, নবনিযুক্ত এই সেনাপ্রধান আগামী ১৭ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
ইসরাইলী প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ হালেভির প্রশংসা করে বলেছেন, আমার কোনো সন্দেহ নেই, সেনাপ্রধান হতে তিনি সঠিক ব্যক্তি। তার ইসরাইলী বাহিনী পরিচালনার জন্য যথাযথ যোগ্যতা তার আছে।
উল্লেখ্য; ১৯৬৭ সালের যুদ্ধের পর ফিলিস্তিনিদের দখলকৃত অঞ্চলে যেসব ইহুদি গোষ্ঠী গড়ে উঠেছে, তাদেরকে বলা হয় “সেটলার”। এসব গোষ্ঠী ফিলিস্তিনিদের ভূমি ও বাড়িঘর দখলের মূল অপরাধী।
সূত্র : আল জাজিরা











