spot_img
spot_img

ভারতে সংস্কারের পরেও ধসে পড়লো শতবর্ষী ঝুলন্ত ক্যাবল ব্রিজ

ব্রিটিশ শাসনামলে নির্মিত ৭৬১ ফুট দীর্ঘ ঝুলন্ত এই ক্যাবল ব্রিজটি ধ্বসের ঘটনায় এখন পর্যন্ত ১৩৪ জন নিহত ও ১৭৭ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

সংস্কার পরবর্তী ব্রিজ ধ্বসের ঘটনায় অপরাধ খতিয়ে দেখতে একটি মামলা হাতে নিয়েছে গুজরাট কর্তৃপক্ষ। ব্রিজ ধ্বসের ঘটনাটিকে বিগত দশকের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা আখ্যা দিয়ে নিহতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে সংবাদমাধ্যমের কাছে আশঙ্কা প্রকাশ করেন তারা।

গুজরাট তথ্য অধিদপ্তরের জিগার নামী একজন কর্মকর্তা জানান, উদ্ধারকর্মী ও সেনা সদস্যদের কয়েকটি টিম মাছু নদীতে উদ্ধার অভিযান জারি রেখেছে। তারা এখন পর্যন্ত ১৭৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।

অক্ষত অবস্থায় উদ্ধার হওয়া একজনের সাথে কথা বলে জানা যায়, হিন্দু উৎসব সিজন হওয়ায় সংস্কারের পর উন্মুক্ত করে দেওয়া ঝুলন্ত ক্যাবল ব্রিজটি দেখতে আশপাশের শত শত হিন্দু ধর্মাবলম্বী ভীড় জমিয়েছিলো। ব্রিজে এত বেশি লোক সমাগম ও ভীড় ছিলো যে কেউ ঠিক মতো নড়তেই পারছিলেন না!

উল্লেখ্য, অবকাঠামোগত নিরাপত্তা ত্রুটি ভারতের দীর্ঘদিনের সমস্যা। একারণে প্রায়শই দেশটির বিভিন্ন ব্রিজ ও হাইওয়েতে মর্মান্তিক বিপর্যয়ের ঘটনা ঘটে থাকে।

সূত্র: আল জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ