বাড়িতে পানির সরবরাহ না থাকায় পানির পাম্পগুলোতে এক বোতল পানির জন্য ইউক্রেনের মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
মঙ্গলবার (১ নভেম্বর) এনবিসি ও বিবিসির প্রকাশিত ভিডিওতে এই দৃশ্য দেখা যায়। ইউক্রেনের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, কিয়েভের ৪০ শতাংশ মানুষ সুপেয় পানির সংকটে রয়েছে এবং ২ লাখ ৭০ হাজার বাড়িতে বিদ্যুৎ নেই।
ইউক্রেন বলছে, সোমবারের হামলায় ১৩ জন আহত হয়েছেন। রাশিয়া বলছে, ইউক্রেনের সামরিক বাহিনী ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
ইউক্রেনের সেনাবাহিনী বলছে, রাশিয়ার নিক্ষেপ করা ৫৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪৫টি গুলি করে প্রতিহত করা হয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত স্থানীয় টেলিভিশনকে বলেছেন, রাশিয়া এই হামলা চালানোর জন্য তাদের কৌশলগত বোমারু বিমান ব্যবহার করেছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ার্কমাক বলেছেন, পরাজিত রুশ বাহিনী শান্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।
সূত্র: বিবিসি











