spot_img
spot_img

ইউক্রেন শস্য চুক্তিতে পুনরায় যোগ দিচ্ছে রাশিয়া

রাশিয়া বুধবার (২ নভেম্বর) বলেছে, তারা কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনীয় শস্যের চালানের সুবিধার্থে একটি চুক্তিতে তার অংশগ্রহণ পুনরায় শুরু করছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ান ফেডারেশন এই মুহূর্তে প্রাপ্ত গ্যারান্টিগুলো যথেষ্ট বলে মনে করছে যা কিনা চুক্তির বাস্তবায়ন পুনরায় শুরু করার যোগ্য।

ইউক্রেন রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহরে হামলা চালানোর জন্য ড্রোন ব্যবহার করেছে বলে অভিযোগ করার পর রাশিয়া শনিবার তাদের অংশগ্রহণ স্থগিত করেছিল।

জাতিসঙ্ঘ ও তুরস্ক ইউক্রেনীয় শস্য চালান পুনরায় চালু করার জন্য রাশিয়া ও ইউক্রেনের সাথে চুক্তি করেছে এবং বিশ্বব্যাপী খাদ্য সঙ্কটের মধ্যে জুলাই মাসে রুশ সার চালানের অনুমতি দেয়।

সূত্র : ভয়েস অফ আমেরিকা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ