spot_img
spot_img

আবারও সুদের হার বাড়ালো আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক

আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফের বড় একটি সুদের হার বাড়ানোর অনুমোদন দিয়েছে। করোনা মহামারির পর রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকায় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মূল্যস্ফীতি। তাই দেশটির কেন্দ্রীয় ব্যাংক কঠোর নীতি প্রয়োগ করে যাচ্ছে।

ফেডারেল রিজার্ভ জানিয়েছে, সুদের হার নতুন করে শূন্য দশমিক ৭৫ শতাংশ পয়েন্টে বাড়ানো হয়েছে। ফলে সুদের হার বেড়ে ২০০৮ সালের পর সর্বোচ্চ হয়েছে।

ব্যাংক আশা করছে, ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধি অর্থনীতিকে মন্থর ও মূল্যস্ফীতি কমিয়ে আনবে। তবে সমালোচকরা বলেছেন, সুদের হার বড়ানোর ফলে অর্থনৈতিক মন্দার ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ