spot_img
spot_img

ভোট গণনার সময় আরও ৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে চলতি সপ্তাহে ভোট অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে জয় পেয়েছে উগ্র ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনে ভোট গণনা শেষ করার সাথে সাথে সহিংসতা ছড়িয়ে পড়ে চারিদিকে। এমন সময় ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে ইহুদিবাদী ইসরাইলী বাহিনী।

আজ শুক্রবার (৪ নভেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করে। তবে এখনও পর্যন্ত নিহতদের নাম জানা যায়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতরা পশ্চিম তীরে সশস্ত্র ঘাঁটি জেনিন শরণার্থী শিবিরে কাজ করতেন। নিহতদের মধ্যে একজন স্থানীয় কমান্ডার রয়েছেন।

সূত্র : আল-জাজিরা
spot_img
spot_img
spot_img

সর্বশেষ