গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৫৬৯ জনের মৃত্যু ও নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৮৬৬ জন।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় আড়াইশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৬ হাজার ৩৮৮ জনে।











