spot_img
spot_img

ভারতের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিচ্ছেন চন্দ্রচূড়

ভারতের সুপ্রিম কোর্টের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করতে যাচ্ছেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় (ডি ওয়াই চন্দ্রচূড়)।

বুধবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথবাক্য পাঠ করাবেন। তিনি বিদায়ী প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের স্থলাভিষিক্ত হবেন।

জানা গেছে, বিচারপতি হিসেবে ২০১৬ সালের মে মাসে যোগ দেন চন্দ্রচূড়। তার আগে তিনি ছিলেন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি। ২০০০ সাল থেকে ২০১৩ পর্যন্ত তিনি ছিলেন বম্বে হাইকোর্টের বিচারপতি। ১৯৯৮ সাল থেকে ২০০০ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ