spot_img
spot_img

খেরসন থেকে সেনাদের সরে যাওয়ার নির্দেশ রুশ প্রতিরক্ষামন্ত্রীর

ইউক্রেন থেকে দখলকৃত খেরসন শহর থেকে সেনাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনাদের পাশাপাশি বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেরসন অঞ্চলের রাজধানী খেরসন শহরের অবস্থান নিপরো নদীর পশ্চিম তীরে। রুশ প্রতিরক্ষামন্ত্রী খেরসন শহর থেকে সরে নিপরো নদীর পূর্ব তীরে সেনাদের অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর নেতৃত্বে আছেন জেনারেল সের্গেই সুরোভিকিন। টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে সুরোভিকিন বলেছেন, খেরসন শহরে রুশ সেনাদের রসদ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। জেনারেল সুরোভিকিন এমন কথা জানানোর পর প্রতিরক্ষামন্ত্রী সোইগু রুশ সেনাদের ওই শহর ছাড়ার নির্দেশ দেন।

সুরোভিকিনের এ কথার পরপরই প্রতিরক্ষামন্ত্রী শোইগু বলেন, সেনাদের সরানো শুরু করুন।

সূত্র: বিবিসি, সিবিএস নিউজ, আরটি, নিউইয়র্ক টাইমস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ