spot_img
spot_img

তুরস্কে অগ্নিকান্ডে ৯ জনের মৃত্যু

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরসা নগরীর একটি বাড়িতে অগ্নিকান্ডে শিশুসহ কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) নগর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মর্মান্তিক এ অগ্নিকান্ডের শিকার হওয়া পরিবারটি সিরীয়। নিহতদের মধ্যে ছয় ভাইবোন, তাদের মা ও দুই কাজিন রয়েছে। শিশুদের কারো বয়স ১১ বছরের বেশি না।

গভর্নরের দপ্তর জানায়, প্রাথমিক খবরে জানা গেছে পরিবারটি ঘুমিয়ে থাকার সময় স্টোভ হিটার থেকে সেখানে আগুনের সূত্রপাত ঘটে। তবে এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে তদন্ত চলছে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ